গুগল মাই বিজনেস (Google My Business) একটি ব্যবসায়ের অনলাইন উপস্থিতির পাশাপাশি এর বৃদ্ধির জন্য বিনামুল্যে খুব কার্যকর উপায়। আসুন দেখা যাক কিভাবে এটি কাজ করে। অনলাইন উপস্থিতি এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা (Online Presence and User Experience) আজকাল, আপনি কোনও জায়গা, অফিস বা প্রতিষ্ঠান খুঁজতে চাইলে, প্রথম কোন কাজটি করবেন? সম্ভবত আপনি গুগলের মতো কোনও অনুসন্ধান ইঞ্জিনে  এটি অনুসন্ধান করবেন। এখানেই সেই নির্দিষ্ট স্থান বা প্রতিষ্ঠানের অনলাইন উপস্থিতিটির গুরুত্ব,  কারণ  যদি ঐ প্রতিষ্ঠানের কিংবা স্থানের একটি অনলাইন উপস্থিতি যেমনঃ ওয়েবসাইট, ফেসবুক পেজ, ম্যাপ লিস্টিং ইত্যাদি থেকে থাকে  তবে এটি অনুসন্ধানের ফলাফলগুলিতে (সার্চ রেজাল্ট) উপস্থিত হবে।

তদুপরি, যদি উক্ত সার্চ রেজাল্ট আপনার প্রয়োজনীয় অন্যান্য তথ্যের সাথে উপস্থাপিত হয়, আপনি নিশ্চয় খুশি হবেন। সম্পূর্ন প্রক্রিয়ায় আপনার যে অনুভূতি সেটাই হল ব্যবহারকারীর অভিজ্ঞতা বা ইউজার এক্সপেরিয়েন্স। এভাবেই উক্ত প্রতিষ্ঠান সম্পর্কে আপনার প্রাথমিক ধারনার শুরু। এখন আশা করি বুঝতে পারছেন কেন একটি প্রতিষ্ঠানের অনলাইন উপস্থিতি খূবই গুরুত্বপূর্ন। গুগল মাই বিজনেস  বিনা খরচে যে কোনও ব্যবসা বা প্রতিষ্ঠানের অনলাইন উপস্থিতি নিশ্চিত করে। সঠিকভাবে সেট আপ করলে, এটি যে কোনও প্রতিষ্ঠানের পণ্য বা সেবার তালিকা, সময়সূচী, লোকেশন সহ অনেক তথ্য প্রদর্শন করে। এমনকি একই প্ল্যাটফর্মে বিনামূল্যে একটি মিনি ওয়েবসাইটের সুবিধাও রয়েছে। গুগল মাই বিজনেস সেট প্রোফাইলে কি কি থাকেঃ এখন বলুন, ‘গুগল মাই বিজনেস’ কেন নয়, যখন আপনার প্রতিষ্ঠানে পেতে পারেঃ

  • গুগল ম্যাপে অবস্থান সহ একটি উল্লেখযোগ্য অনলাইন উপস্থিতি।
  • আপনার গ্রাহক বা টার্গেট কাষ্টমারদের জন্য আপনার পণ্য বা পরিষেবা সম্পর্কে সমস্ত তথ্য।Ø  আপনার পণ্য এবং সেবার বিবরণ সহ আকর্ষনীয় পোষ্ট, ফটো এবং ভিডিও আপ্লোড করার সুযোগ।
  • গ্রাহকের সাথে পণ্য পর্যালোচনা এবং প্রতিক্রিয়া নিয়ে যোগাযোগের সুযোগ।
  • ডোমেইন এবং হোস্টিংয়ের জন্য কোন ব্যয় না করেই একটি ওয়েবসাইট।
  • অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপ্লিকেশন।
  • কল, ওয়েবসাইট ভিজিট এবং ব্যবহারকারীর ইভেন্ট এবং আরো অনেক তথ্য যেমন অবস্থানের দিকনির্দেশ অনুসন্ধান করার সংখ্যা ট্র্যাক করার জন্য অ্যানালিটিক্স।

এবং হ্যাঁ, এ সব কিছুই আপনি পাচ্ছেন বিনা খরচে। গুগল মাই বিজনেস কিভাবে সেট করবেনঃ ১. আপনার একটি গুগল (জিমেইল) একাউন্ট থাকতে হবে না থাকলে খুলে নিন। ২. https://business.google.com গিয়ে একের পর এক ফর্মগুলোতে নিম্নের তথ্যগুলো দিনঃ · -ব্যবসা বা প্রতিষ্ঠানের  নামঃ Google My Business- form-প্রতিষ্ঠানের ঠিকানাঃGoogle My Business Form -বিক্রির বা সেবা প্রদানের পরিধি অর্থাৎ কত মাইল জুড়ে আপনার ব্যবসা (বিজনেস এরিয়া)

Google My Business form

-ব্যবসা বা প্রতিষ্ঠানের ক্যাটাগরিঃ

Google My Business Form

-মোবাইল নম্বর, ই-মেইল এবং ওয়েবসাইট ঠিকানা (যদি থাকে) , না থাকলে সিলেক্ট করুন (Get a website based on your info…) -ই-মেইল বা ফোন নম্বরের মাধ্যমে ভেরিফিকেশন করুন (অবশ্যই ই-মেইল বা ফোন ভেরিফিকেশন সিলেক্ট করবেন, মেইলের মাধ্যমে নয়। মেইলের মাধ্যমে সিলেক্ট করলে গুগল পোষ্টের মাধ্যমে উল্যেখিত ঠিকানায় ভেরিফিকেশন কোড পাঠাবে যেটি সময়সাপেক্ষ)-ঃ Google My Business Form -প্লে ষ্টোর কিংবা এপপ ষ্টোর থেকে Google My Business  ডাউনলোড করে নিন। এবার পছন্দ মত ছবি ভিডিও এবং প্রয়োজনীয় তথ্য আপডেট করতে থাকুন। এটি কীভাবে অনুসন্ধান ইঞ্জিনের ফলাফল পৃষ্ঠায় প্রদর্শিত হবে (Search Engine Result Page-SERP)?? যখন কেউ গুগলে কোনও প্রতিষ্ঠানের অনুসন্ধান করে তখন ডানদিকে উক্ত প্রতিষ্ঠানের যে প্রোফাইলটি উপস্থিত হয়; এটিই হল গুগল মাই বিজনেস। প্রোফাইল চিত্র এবং মানচিত্র নির্দেশনার  নীচে, ব্যবসায়ের ঠিকানায় দিকনির্দেশের পাশাপাশি সরাসরি ওয়েবসাইট বাটন প্রদর্শন করে। পাশাপাশি এটি আরও বিশদ তথ্য যেমন রিভিউ বিভাগের সাথে খোলার এবং বন্ধ হওয়ার সময়, ফোন নম্বর এবং ইমেল  অন্তর্ভুক্ত করে। Google My Business Profile শেষ কথা একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিনা খরচে তার পন্য বা সেবা, অবস্থান এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য গ্রাহকদের কাছে তুলে ধরার জন্য, গুগল মাই বিজনেস একটি চমৎকার উপায়। আপনি যদি গুগল মাই বিজনেস সম্পর্কে আরও তথ্য চান তবে নির্দ্বিধায় মন্তব্য করবেন। আমরা অধীর আগ্রহে আপনার  প্রবৃদ্ধির অংশীদার হওয়ার অপেক্ষায় রয়েছি।